× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে কিন্তু মশা কেন মারতে পারছেন না : উত্তর সিটিকে হাইকোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৩:১৭ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৮:১১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সিভিল এভিয়েশন, উত্তর সিটি করপোরেশনসহ সব পক্ষকে বসে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রবিবার (২০ নভেম্বর) এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রিমি নাহরিণ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এ সময় আদালত সিটি করপোরেশনকে উদ্দেশ করে বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে কিন্তু মশা কেন মারতে পারছেন না।’

২০১৯ সালের ৩ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই রিটে প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ১২ মার্চ রুল দেন হাইকোর্ট। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উপদ্রব থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এর মধ্যে বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। সেসব খবর-প্রতিবেদন যুক্ত করে গত ফেব্রুয়ারিতে ফের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা দিতে সম্পূরক আবেদন করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।

ওই আবেদনের শুনানিতে আদালত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা