× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের রিমান্ডে পার্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৪ ১৯:১৪ পিএম

আরও তিন দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

আরও তিন দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া আরও ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড দেন।

বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার তিন দিনের রিমান্ড দেন।

এর আগে বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করে ডিবি।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এ জন্য তাকে আটক করা হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা