প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৮:৩৭ পিএম
মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সফটওয়্যার ডেভেলপার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সফটওয়্যার ডেভেলপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএস/সিএসই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: ফুল টাইম
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের এই লিংকে যেয়ে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২৬ মে ২০২৪।