× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পাসে নৌপরিবহন অধিদপ্তরে চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১৩:৫৭ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১৪:১১ পিএম

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নৌপরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

১. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যাদের পুত্র-কন্যা  ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : অস্থায়ী

চাকরির স্থান : ঢাকা

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২. পদের নাম : ডাটা কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যাদের পুত্র-কন্যা  ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : অস্থায়ী

চাকরির স্থান : ঢাকা

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা : ১৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, পুত্র-কন্যাদের পুত্র-কন্যা  ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন : অস্থায়ী

চাকরির স্থান : ঢাকা

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং পদের জন্য ২০০ টাকা; ৩নং পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২৮ মে ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা