× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিক বিভাগে প্রভাষক নেবে

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিক বিভাগে প্রভাষক নেবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিক বিভাগের জন্য প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন।

যেসব বিভাগের নিয়োগ প্রদান করা হবে : বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ০২ জন প্রভাষক (স্থায়ী), ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি  বিভাগে ০২ জন প্রভাষক (স্থায়ী), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বিভাগে ০২ জন প্রভাষক (স্থায়ী), লোক প্রশাসন বিভাগ-০২ প্রভাষক (স্থায়ী) এবং ভূগোল ও পরিবেশ বিভাগে ০৩ জন প্রভাষক (অস্থায়ী)। 

প্রভাষক : শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রভাষক ও প্রার্থীর এসএসসি ও এইচএসসি, উভয় ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ১ম বিভাগ ও গ্রেডিং পদ্ধতিতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ (৫.০০ স্কেলে) এবং মানবিক শাখায় জিপিএ ৪.০০ (৫.০০স্কেলে) থাকতে হবে।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে আবেদনকারীদের স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৬০ (৪.০০ স্কেলে) এবং লোক প্রশাসন/ভূগোল ও পরিবেশ বিষয়ে আবেদনকারীদের স্নাতক (সম্মান)/সমমান ও স্নাতকোত্তর/সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। 

বি.দ্র. লোকপ্রশাসন বিভাগে অস্থায়ী সহকারী অধ্যাপক/প্রভাষক ও অস্থায়ী প্রভাষক পদে নিয়োগের জন্য গত ০১০৪-২০১৮ ও ২৫-০৭-২০১৯ তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

ভূগোল ও পরিবেশ বিভাগে অস্থায়ী প্রভাষক পদে নিয়োগের জন্য গত ২৭-০৫-২০২১ তারিখের বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ৭ (সাত) সেট আবেদনের প্রতি সেটের সাথে শিক্ষাগত যোগ্যতা : সনদপত্র, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে দরখাস্তের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৬০০/-(ছয়শত) টাকার ব্যাংক ড্রাফট অথব্য অগ্রণী ব্যাংক লিঃ জাবি শাখার সিডি,-৬৮ অ্যাকাউন্টে ৬০০/- (ছয়শত) টাকা জমাদানের রসিদ সংযুক্ত করতে হবে। জমাকৃত টাকা/ড্রাফট ফেরতযোগ্য নয়।

জাতীয় বেতন স্কেলের নীতিমালা অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহীরা অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রারের দফতর থেকে বিজ্ঞপ্তি কপি এবং আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট www.juniv.edu থেকেও উক্ত ফরম সংগ্রহ করা যাবে। 

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ১৪-১১-২০২২ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা