প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম
বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে নূন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্টেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইন্সটিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণিতে ডিপ্লোমা।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: ঢাকা
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। হালকা ও ভারী যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: অস্থায়ী
চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেভাবে আবেদন করা যাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘন্টার মধ্যে ১নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬৬৯ টাকা এবং ২ ও ৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র জমাদানের সময়সীমা: ২৫ মার্চ ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।