× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পাসেই পুলিশে চাকরির সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৬:১৯ পিএম

বাংলাদেশ পুলিশে নিয়োগ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুলিশে নিয়োগ। ছবি- সংগৃহীত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলাভিত্তিক শূন্য পদের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী নারী ও পুরুষ উভয়েই অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শারীরিক মাপ:

  • পুরুষ প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে উচ্চতা যথাক্রমে ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
  • নারী প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে উচ্চতা যথাক্রমে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
  • পুরুষ প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।

ওজন: পুরুষ ও নারী উভয় প্রার্থীদের ক্ষেত্রেই বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি: ৬/৬


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন করার শেষ সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা