× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন ১৬ পদে নিয়োগ দেবে

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৭:১০ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৮:০৪ পিএম

বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন ১৬ পদে নিয়োগ দেবে

বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি) সরকারি মালিকানাধীন একটি সংস্থা। সংস্থাটির নিয়ন্ত্রণাধীন টিএসপি কমপ্লেক্স লিমিটেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রামের জন্য জনবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ পদে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদন ফি : ১-১৩-এ বর্ণিত পদের জন্য ২০০ টাকা এবং ১৪-১৬-এ বর্ণিত পদের জন্য ১০০ টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে। 

আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর ২০২২ তারিখ।


পদ : অফিস সহকারী

পদসংখ্যা : ০৩

গ্রেড : ১২তম

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা মাস্টার ডিগ্রি।


পদ : হিসাব সহকারী

পদসংখ্যা : ০১

গ্রেড : ১২তম

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা মাস্টার ডিগ্রি।


পদ : নিরাপত্তা পরিদর্শক

পদসংখ্যা : ২

গ্রেড : ১২তম

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা মাস্টার ডিগ্রি।


পদ : নকশাকার 

পদসংখ্যা : ২

গ্রেড : ১২তম

শিক্ষাগত যোগ্যতা : ৪ বছরের অভিজ্ঞতাসহ ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা। 


পদ : ক্রয় সহকারী

পদসংখ্যা : ১

গ্রেড : ১২তম

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা মাস্টার ডিগ্রি।


পদ : ফায়ার পরিদর্শক

পদসংখ্যা : ১

গ্রেড : ১৩তম

শিক্ষাগত যোগ্যতা : ৪ বছরের অভিজ্ঞতাসহ ফায়ার ফাইটিং ও সিভিল ডিফেন্সে ন্যূনতম ১ বছরের প্রশিক্ষণসহ এইচএসসি/সমমান পাস। 


পদ :  লাইব্রেরিয়ান

পদসংখ্যা : ১

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা : লাইব্রেয়িান সায়েন্সে ডিপ্লোমাসহ স্নাতক/সমমান পরীক্ষায় পাস।


পদ : ইমাম 

পদসংখ্যা : ১

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা : মাদ্রাসা বোর্ড থেকে ন্যূনতম ২য় শ্রেণির ফাজিল পাস। 


পদ : জুনিয়র ক্লার্ক

পদসংখ্যা : ৪

গ্রেড : ১৬তম 

শিক্ষাগত যোগ্যতা : ৩ বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি/সমমান পরীক্ষায় পাস।


পদ : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১১

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে ন্যূনতম  ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাসসহ ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এইচএসসি/সমমান পরীক্ষায় পাস। উক্ত পদে প্রার্থীদের বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩৫ শব্দ গতিসম্পন্ন হতে হবে। 


পদ : কম্পিউটার টেকনিশিয়ান 

পদসংখ্যা : ১

গ্রেড : ১৬তম 

শিক্ষাগত যোগ্যতা :  সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার হার্ডওয়্যার  ও সফটওয়্যার বিষয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাসসহ ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এইচএসসি পাস হতে হবে। 


পদ : কম্পাউন্ডার  

পদসংখ্যা : ৩

গ্রেড : ১৬তম 

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পাস।  


পদ : ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা : ১

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্সসহ ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এইচএসসি পাস। উক্ত পদে প্রার্থীদের কম্পোজ প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৩৫ ও বাংলায়ে ২৫ শব্দের গতিসম্পন্ন হতে হবে। 


পদ : পাম্প অপারেটর 

পদসংখ্যা : ১

গ্রেড : ১৭তম 

শিক্ষাগত যোগ্যতা : পাম্প অপারেটর হিসেবে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। 


পদ : নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা : ১৬

গ্রেড : ২০তম

শিক্ষাগত যোগ্যতা :  সেনাবাহিনী/পুলিশ, আনসার বাহিনীর অভিজ্ঞতাসহ এসএসসি/সমমান পাস। আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে Running CC সহ অভিজ্ঞতাসম্পন্ন সদস্যরা অগ্রাধিকার পাবেন। 

বয়স : ১৮- ৪০ বছর


পদ : ফায়ারম্যান

পদসংখ্যা : ৫

গ্রেড : ২০তম

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের পরিধি ন্যূনতম ৩২ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে।  


আবেদনের নিয়ম ও শর্তাবলি :

১. প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে পদের নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্মতারিখ, ৩১/১০/২০২২ তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) ক্রমানুসারে বিস্তারিত উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত করতে হবে। 

খামের ওপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।

২. ৩১/১০/২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

জনপ্রশসান মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চের মধ্যে প্রার্থীর বয়স ৩০ বছর বয়সিরাও আবেদন করতে পারবেন।

৩. বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/এসএসসি সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

৪. আবেদনের সাথে প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 

৫. আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপিসহ মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ছক পূরণ করে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। 

আবেদনপত্র  ব্যবস্থাপনা পরিচালক, টিএসপি কমপ্লেক্স লিমিটেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪ এই ঠিকানায় পাঠাতে হবে। 

বিস্তারিত জানতে  বিজ্ঞপ্তিটি দেখি।










শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা