× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ন্যাশনাল ব্যাংক, বেতন ৪৫ হাজার টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১১:৫১ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৮ পিএম

ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: প্রবেশনারি অফিসার 

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রিসহ এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কিংবা ইইই/সিএসই/ইটিই/সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর বা সমমান পর্যায়ে সিজিপিএ-৪ এর স্কেলে ৩ বা সিজিপিএ-৫-এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪ থাকতে হবে। ইংরেজি মিডিয়ামের প্রার্থীদের ক্ষেত্রে 'ও' লেভেলে তিনটি 'এ' ও দুটি 'বি' এবং 'এ' লেভেলে একটি 'এ' ও  একটি 'বি' থাকতে হবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড পরিচালনায় দক্ষ হতে হবে। এবং ইংরেজিতে সামাজিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী

চাকরির স্থান: বাংলাদেশের যে কোন জায়গায়

বেতন: ৪৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশন পিরিয়ড শেষে 'এক্সিকিউটিভ অফিসার' হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হবে।


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW - বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জমাদানের সময়সীমা: ২২ ডিসেম্বর ২০২৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা