× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ লাখ ২০ হাজার টাকা বেতনে অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিআইসিএমে চাকরির সুযোগ

প্রাবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির স্থায়ী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: পরিচালক (স্টাডিজ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: হিসাববিজ্ঞান/ ফিন্যান্স/ ব্যবস্থাপনা/ অর্থনীতি/ পরিসংখ্যান/ গণিত/ ব্যাংকিং/ আইন/ ব্যবসায় প্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর

বেতন: মাসিক মূল বেতন ১,২০,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ১,৯৫,২৫০ টাকা। চালক, জ্বালানিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন: মাসিক মূল বেতন ৩৫,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ৫৫,৪০০ টাকা।

৩. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: মাসিক মূল বেতন ১২,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ২১,৭০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনপত্র বিআইসিএমের ওয়েবসাইট/তথ্য বাতায়নে পাওয়া যাবে। বিআইসিএম কর্তৃক নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বিজিআইসি টাওয়ার (প্রথম-চতুর্থ এবং ৯ম-১০ম তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা