প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৯:৪৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ২০:০৬ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ‘টেকনিক্যাল সুপারভাইজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার।
পদসংখ্যা: ২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি অথবা সরকার
স্বীকৃত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ারিং)।
বেতন: ৫০,০০০ টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এই লিংকে সাইন ইন মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৩।