× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার পদে ১৪ জনকে নিয়োগ দেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চার ক্যাটাগরিতে ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাই বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

 ১.পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ২টি।

গ্রেড: ১৩তম।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২.পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৪টি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

গ্রেড: ১৩তম।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩.পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬তম।

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:  যেকেোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৪.পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৭টি।

গ্রেড: ২০তম।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১ জুলাই ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য । তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৩ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

 আবেদনের শেষ সময়: ২০ জুলাই,  ২০২৩।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা