আরএফএল গ্রুপ তাদের টায়ার ও টিউব ব্যবসার জন্য একজন ফ্যাক্টরি হেড নিয়োগ দেবে। গ্রাফিক্স: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ তাদের টায়ার ও টিউব ব্যবসার জন্য একজন অভিজ্ঞ ও দক্ষ ফ্যাক্টরি হেড নিয়োগ দেবে।
এই পদটি মূলত বৃহৎ পরিসরের উৎপাদন কারখানার সার্বিক ব্যবস্থাপনার জন্য, যেখানে উৎপাদন, গুণমান, খরচ নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং জনবল ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব থাকবে।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগের নাম: আরএফএল টায়ার অ্যান্ড টিউব বিজনেস
পদের নাম: ফ্যাক্টরি হেড
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি অথবা বিএসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: হবিগঞ্জ
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিঙ্কে ক্লিক করে উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬