× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে ‘কর্মসংস্থান ব্যাংক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬ ১১:৫৪ এএম

আপডেট : ২৬ মে ২০২৬ ১২:২৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বিভিন্ন পদে বিশাল জনবলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মসংস্থান ব্যাংক। একাধিক পদে ২৮৭ জন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর্মসংস্থান ব্যাংক

১. পদের নাম: সহকারী অফিসার (সাধারণ)

পদসংখ্যা: ১২৫টি

বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. পদের নাম: সহকারী অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ৬৩টি

বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৯৯টি

বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

আবেদনের যোগ্যতা

সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ): যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীরা এই দুটি পদের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন।

ডাটা এন্ট্রি অপারেটর: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়)। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং ন্যূনতম ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: সব পদের জন্য ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ) এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা