× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয় দেশের আটটি বিভাগীয় শহরে। শেষ হয় দুপুর ১২টায়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, এবারের প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে।

এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন কয়েক ধাপে প্রস্তুতি নেয়। প্রশ্নপত্র ফাঁস ও যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালায়।  সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে মোবাইল কোর্টের ব্যবস্থাও রাখা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ১০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। ২০২৪ সালের ১ নভেম্বর যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারাই আবেদন করতে পেরেছেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা