কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ পিএম
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত বিস্ফোরক পরিদপ্তর। প্রতিষ্ঠানটি সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।
আবেদন শুরু : ০৮ ডিসেম্বর ২০২২ সকাল-১০:০০টা থেকে।
অনলাইনের আবেদনের শেষ সময় : ২৮ ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:০০টা। এই লিংকে গিয়ে আবেদন করুন।
পদ : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড- ১৪তম)
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি (ক) বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরজিতে গতি প্রতি। মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ। (খ) শর্টহ্যান্ডে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ।
পদ : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদসংখ্যা : ০৩
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ।
সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই : গাইবান্ধা, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনা,বাগেরহাট, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি। (সকল জেলার এতিম ও প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন)।
বয়স : (ক) ২৫/৩/২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর এবং ০৮ ডিসেম্বর ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। (খ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যার বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে; সরকারি/আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।