× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ একাধিক পদে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:২১ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ একাধিক পদে চাকরির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, কালিয়াকৈর, গাজীপুর-১৭৫০ একাধিক বিষয়ের শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শিক্ষা বিভাগ ও  মৌলিক গণিত বিভাগে ০৮ জন প্রভাষক নেবে। আগ্রহীদের নিকট হতে অনলাইনে এ আবেদন আহ্বান করা হয়েছে।  অনলাইন আবেদন লিংক


অনলাইনে আবেদনের শেষ সময় :  ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৪.০০টা

পদ : প্রভাষক (আইসিটি)

গ্রেড : ৯ম

পদসংখ্যা : ০২

বেতন স্কেল : বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) / আইওটি / ইনফরমেশন টেকনোলজি (আইটি) / কম্পিউটার সাইন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২. স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

পদ :  প্রভাষক (ইইই)

গ্রেড : ৯ম

বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

প্রভাষক (আইসিটি)

 গ্রেড : ৯ম

পদসংখ্যা : ০৩

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) / আইওটি / ইনফরমেশন টেকনোলজি (আইটি) / কম্পিউটার সাইন্স / কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।


প্রভাষক (শিক্ষা)

গ্রেড : ৯ম 

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।


প্রভাষক 

গ্রেড : ৯ম 

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ/সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

১. আগ্রহী প্রার্থীদের ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৪.০০টার  মধ্যে অত্র  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

২. চাকরিরত প্রার্থীদেরকে তাদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা সনদপত্র, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র এর মূল সনদের স্ক্যান কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form এর নির্ধারিত অংশে সংযুক্ত করতে হবে। Online Application Form এর প্রিন্ট আউট এবং ওপরে বর্ণিত সনদসমূহের সত্যায়িত কপির ০৬ (ছয়) সেট রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (কালিয়াকৈর, গাজীপুর- ১৭৫০) অনুকূলে পৌঁছানোর শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০২২ বিকাল ৪.০০ ঘটিকা।

৩. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৪. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।

৫. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

৬. প্রার্থীদের আবেদনের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইনে ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা জমা দিতে হবে। (পেমেন্ট নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : https://jobs.bdu.ac.bd এ পাওয়া যাবে)

৭. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বর্জন এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে।

৮. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৯. বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) হতে ইস্যুকৃত সমমানের সনদ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে।

১০. জিপিএ/সিজিপিএ-তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভাগ/শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র অনুসরণ করা হবে। পরীক্ষার ফল প্রকাশ হয়নি এমন প্রার্থীদের আবেদনপত্র বিবেচিত হবে না।

১১. চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট সম্পন্ন করে যোগদান করতে হবে।

১২. কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা