× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:২০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:২৮ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের জন্য সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশক করেছে। যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর ২০২২

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ : সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। 

বেতন স্কেল : ৫০০০০-৭১২০০ টাকা।


কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ 

(ক) সহযোগী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ।

বেতন স্কেল : ৫০০০০-৭১২০০ টাকা 

(খ) সহকারী অধ্যাপক-এর ২টি পদ, ১টি স্থায়ী ও ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।

বেতন স্কেল : ৩৫৫০০-৬৭১০০ টাকা 


যন্ত্রকৌশল বিভাগ

সহকারী অধ্যাপক-এর ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। 

বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা

 বস্তু ও ধাতব কৌশল বিভাগ

সহকারী অধ্যাপক-এর ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।

বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা  


কেমিকৌশল বিভাগ

লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ।

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা


ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি

লেকচারার-এর ১টি অস্থায়ী পদ।

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা


সকল পদের জন্য প্রযোজ্য : এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1) ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখপূর্বক ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রারের বরাবরে জমা দিতে হবে। তন্মধ্যে ১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার BUET-এর অনুকূলে প্রদেয় ৪র্থ গ্রেড (বেতন স্কেল : ৫০০০০-৭১২০০/-) পদে আবেদনের জন্য ১,০০০ (এক হাজার) টাকা এবং অন্যান্য গ্রেড পদে আবেদনের জন্য ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদান পূর্বক, টাকার রশিদ সংযুক্ত করত: প্রত্যেক সেটের সাথে আবেদনপত্র / Forwarding Letter সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, অভিজ্ঞতার সনদ এবং NID-এর সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ভুল তথ্যসংবলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বিদেশি ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/অফিস কর্তৃক যথানিয়মে ইকুইভেল্যান্স সম্পাদন সাপেক্ষে আবেদনপত্র প্রসেস করা হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (REG-1) এবং শিক্ষক পদের Q.T. এই বিশ্ববিদ্যালয়ের Web Site (regoffice.buet.ac.bd)-এর download page হতে সংগ্রহ করা যাবে। 

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা