কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৭:৫১ পিএম
সরকারি কর্মচারী নিয়োগের জন্য ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্মকমিশন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বিভিন্ন পদে ৫০ জন নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদন শুরু : ০৪ ডিসেম্বর ২০২২ দুপুর ১২.০০টা।
অনলাইনে আবেদনের লিংক
পদ : কাস্টোডিয়ান/ফিল্ড অফিসার [৯ম গ্রেড]
পদসংখ্যা : ০২
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : First Class Master's Degree or Second Class Master's Degree with 2nd Class Honors in Archaeology/Museology/History/Islamic History and Culture/Geography/Geology/Anthropology/Arabic/Persian/Sanskrit
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ২৫ থেকে ৩৫ বছর।
পদ : সহকারী পরিচালক [৯ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ- অধিদপ্তর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যবসা প্রশাসন, ব্যাংকিং, ব্যবস্থাপনা, লোক প্রশাসন বা অর্থনীতি বিষয়ে-
(অ) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
(আ) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
খ. কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ (Grade Point Average) বা সিজিপিএ (Cumulative Grade Point Average), যে ক্ষেত্রে যা প্রযোজ্য, থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : বয়লার পরিদর্শক [৯ম গ্রেড]
পদসংখ্যা : ০৫
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল বিষয়ে নিম্নবর্ণিত বিষয়সমূহে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে; স্নাতক ডিগ্রি।
১. সকল প্রকার বয়লারের কাজ এবং বয়লারের সকল ফিটিংস ও একসেসরিজের কাজের ওপর অভিজ্ঞতা;
২. বয়লার রেগুলেশন অনুযায়ী নির্ভুলভাবে বয়লারের কার্যকরী চাপ নির্ধারণের বিষয়ে অভিজ্ঞতা। ৩. বয়লার তৈরির বিষয়ে অভিজ্ঞ এবং বয়লার তৈরিতে ব্যবহৃত মেটেরিয়ালের ওপর অভিজ্ঞতা:
৪. বয়লার তৈরিতে ব্যবহৃত মেটেরিয়ালের শক্তির সম্পর্কে অভিজ্ঞতা;
৫. বয়লারের ত্রুটি এবং ত্রুটির কারণ ও এর প্রতিকার সম্পর্কে অভিজ্ঞ এবং বয়লারের ক্ষয় ও স্কেল প্রতিরোধের জন্য ফিড ওয়াটার শোধনের বিষয়ে অভিজ্ঞতা;
৬. ড্রইং স্কেচ অনুযায়ী বয়লারের পরিমাপ নির্ধারণ করার বিষয়ে অভিজ্ঞতা;
৭. প্রস্তুতকারীর পরিমাপ অনুযায়ী নতুন ও পুরাতন বয়লারের শক্তি হিসাব নির্ণয়ের বিষয়ে অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ২১ বছর থেকে ৩০ বছর।
পদ : সহকারী কম্পিউটার প্রোগ্রামার [৯ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স (CS), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : জুনিয়র ইন্সট্রাক্টর (কোয়ালিটি কন্ট্রোল) [৯ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেরিন সায়েন্স বা ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বা প্রাণিবিদ্যা (ফিশারিজ) বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি:
অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ (চার) বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি; (ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগে ডিপ্লোমা পাস; অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : ফটো টেকনিশিয়ান [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০৩
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম বিভাগে ডিপ্লোমা পাস অথবা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। ফটো টেকনিশিয়ান ট্রেড কোর্স সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে (তিন) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : জুনিয়র ইন্সট্রাক্টর (টেকনিক্যাল)/(কারিগরি) [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০৪
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণির ডিপ্লোমা অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে (তিন) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : ফিজিক্যাল ইনস্ট্রাক্টর-কাম- প্রটোকল অফিসার (একাডেমি) [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সমবায় অধিদপ্তর।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ০২ বছরের অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : উপসহকারী প্রকৌশলী [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কোনো ইনস্টিটিউট হতে পুরকৌশলে ডিপ্লোমা। এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : এস্টিমেটর [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০২
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কোনো ইনস্টিটিউট হতে পুরকৌশলে ডিপ্লোমা। এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : ড্রাফটস্ ম্যান [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০২
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : সরকারের স্বীকৃতিপ্রাপ্ত কোনো ইনস্টিটিউট হতে পুরকৌশলে ডিপ্লোমা। এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : সহকারী গ্রন্থাগারিক [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতক ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ : অডিট সুপার [১০ম গ্রেড]
পদসংখ্যা : ০১
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যবসা প্রশাসন, ব্যাংকিং, ব্যবস্থাপনা, লোক প্রশাসন বা অর্থনীতি বিষয়ে
(অ) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
(আ) অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
এবং (খ) কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ (Grade Point Average) বা সিজিপিএ (Cumulative Grade Point Average), যে ক্ষেত্রে যা প্রযোজ্য, থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ৩০ বছর।
পদ :সহকারী কাস্টোডিয়ান/গবেষণা সহকারী [১১তম গ্রেড]
পদসংখ্যা : ০৬
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : (i) Master's Degree in Archaeology /Museology/History/Islamic History Culture/Geography/Geology/Anthropology / Arabic / Persian / Sanskrit.
Preference will be given to Master's Degree holders in Archaeology or History having proficiency in Arabic/Persian or Sanskrit language.
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর।
পদ : জুনিয়র প্রশিক্ষক [১২তম গ্রেড]
পদসংখ্যা : ০২
মন্ত্রণালয়-বিভাগ-অধিদপ্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
১. শারীরিক যোগ্যতা :
উচ্চতা : ৫'-৬’’ ন্যূনতম বুক : ৩২ ন্যূনতম
ওজন : ১১০ পাউন্ড ন্যূনতম
২. ত্রুটিমুক্ত শারীরিক গঠন।
৩. অবিবাহিত।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০২২ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ২৭ বছর।
পদ : স্টাফ অফিসার [১২তম গ্রেড]
পদসংখ্যা : ১৭
মন্ত্রণালয়-বিভাগ- অধিদপ্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
১. শারীরিক যোগ্যতা : উচ্চতা : ৫’-৬” ন্যূনতম বুক : ৩ ন্যূনতম ওজন : ১১০ পাউন্ড ন্যূনতম ২. ত্রুটিমুক্ত শারীরিক গঠন। ৩. অবিবাহিত।
বয়স : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২.০৯.২০১৫ তারিখের ১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ২৭ বছর।
নির্দেশাবলি : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৩০ জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ/১৩ জুন, ২০২১ তারিখের ৫৭.০০.০০০০,053,99,005,21-16৯ নং প্রজ্ঞাপন অনুযায়ী (কপি সংযুক্ত) মূল টেকনোলজির পদসমূহে আবেদনের ক্ষেত্রে ইমার্জিং টেকনোলজির ডিগ্রিধারী প্রার্থীদের মধ্যে যারা আবেদনের শেষ তারিখ অর্থাৎ ২ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রজ্ঞাপনের শর্তানুযায়ী আবেদনের যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে অবশ্যই Applicant's Copy (BPSC Form-5A) জমা দেওয়ার সময় অন্যান্য কাগজপত্রের সঙ্গে মূল টেকনোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ ইমার্জিং টেকনোলজির সমতুল্য সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে, অন্যথায় প্রার্থিতা বাতিল হবে।
বিশেষ দ্রষ্টব্য : সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত নিয়োগ যোগ্যতা এবং কমিশন সচিবালয়ের ০১.04.2019 তারিখে 80,00,0000.406.18.005.15-৩৭ নম্বর অফিস আদেশে জারিকৃত নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালার ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৫৪-৬৯-এর পদসমূহের সারসংক্ষেপ নিম্নরূপ :
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের www.bpsc.gov.bd-এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র Applicant's Copy (BPSC Form-5A) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে Non-Cadre অপশন select করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, sms-এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instructions এবং বিজ্ঞপ্তি download করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.১৭.২০-১৪৯ নম্বর স্মারক অনুযায়ী ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তির উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।
অনলাইনে আবেদনের শেষ সময় : ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা ৬.০০টা।