কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৬:২৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৮:১১ পিএম
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) খুলনাতে কোম্পানিতে ও উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী প্রকৌশলী পদে ইলেকট্রিক্যাল-১৮জন, মেকানিক্যাল-৫জন, সিভিল-১ জন, ও কম্পিউটার-৩জন এবং উপ-সহকারী প্রকৌশলী পদে ইলেকট্রিক্যাল-১৪জন মেকানিক্যাল-৪জন, সিভিল-১ জন সহ কম্পিউটার-২জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারেন। আবেদনকারীর পরীক্ষার ফি ডাচ বাংলা ব্যাংক-এর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ- এর অনুকূলে সহকারী প্রকৌশলী পদের জন্য ৮০০/- (আটশত) টাকা (অফেরৎযোগ্য) এবং উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) পাঠাতে হবে। টাকা পাঠানোর নিয়মাবলী ওয়েব সাইটে পাওয়া যাবে।
অনলাইন আবেদন ফরম ডাউনলোড
পদ : সহকারী প্রকৌশলী
পদসংখা : ইলেকট্রিক্যাল-১৮জন, মেকানিক্যাল-৫জন, সিভিল-১জন এবং কম্পিউটার বিভাগে ৩জন
বেতন স্কেল : ৫১,০০০/-টাকা
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ হতে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক/ইইসিই / মেকানিক্যাল/ সিভিল/ কম্পিউটার সাইন্স/কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইসিই/ ইটিই-এ স্নাতক।
খ) শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে।
(গ) অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে।
ঘ) বাংলা ও ইংরেজি ভাষায় ভালো মানের দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক ।
পদ : উপ-সহকারী প্রকৌশলী
পদসংখা : ইলেকট্রিক্যাল-১৪ জন, মেকানিক্যাল-৪ জন, সিভিল-১জন এবং কম্পিউটার বিভাগে ২জন
বেতন স্কেল : ৩৯,০০০/-টাকা
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ক) কোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ পাওয়ার/ সিভিল কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
খ) শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে।
(গ) অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে ।
ঘ) বাংলা ও ইংরেজি ভাষায় ভালো মানের দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তে বর্ণিত পদের ক্ষেত্রে ৩০/০৬/২০২২ তারিখে ঊর্ধ্ব বয়সসীমা ৩০ বৎসর এবং প্রকৃত মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান/ মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য ঊর্ধ্ব বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য মর্মে উল্লেখ ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের সূত্র নং-05.00.0000.170.11.017.২০-১৪৯ অনুযায়ী ২৫/০৩/২০২০ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স সীমার মধ্যে ছিল শুধুমাত্র সে সকল প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ সাপেক্ষে আগামী ০৬ ডিসেম্বর ০২২ তারিখের মধ্যে সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী পদে পুনরায় ওজোপাডিকো'র ওয়েবসাইট www.wzpdcl.gov.bd অথবা https://jobs.wzpdcl.gov.bd:6780 এ Online Application Form পূরণের মাধ্যমে নির্ধারিত ফরম-এ আবেদন করতে পারবেন। Online Application Form-এর নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর ও ছবি স্ক্যান করে বসাতে হবে।
সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের নিমিত্ত স্মারক নং 27.22.4785.002.27.০১.২২-১৩০৭ তারিখ: ৩০/০৬/২০২২ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ওজোপাডিকো'র ওয়েবসাইট-এ দেখা যাবে। ইতোপূর্বে যে সকল প্রার্থী উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেছেন তাদের পুনরায় একই পদে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্ববর্তী আবেদন বহাল থাকবে।
Online Application Form পূরণপূর্বক সহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি; এসএসসি, এইচএসসি ও বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি; এসএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৬ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন), ওজোপাডিকো, বিদ্যুৎ ভবন, ৩৫ বয়রা মেইন রোড, খুলনা-৯০০০ বরাবরে সরাসরি/ ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে।
লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখুন
আবেদনের শেষ সময় : ০৬ ডিসেম্বর