প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৭:৩৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৯:৩৮ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
ইউএস-বাংলা এয়ারলাইন্স অ্যাকাউন্টস-ফিন্যান্স অ্যান্ড অডিট বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, আর্থিক পরিকল্পনা, খরচ, ব্যাংকিং, ট্যাক্স এবং ভ্যাট এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ২৩ জুলাই, ২০২৪।