× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা সিটি করপোরেশনে চাকরি, বয়সসীমা ৪০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৭:১২ পিএম

খুলনা সিটি করপোরেশনে চাকরির খবর। ছবি : সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনে চাকরির খবর। ছবি : সংগৃহীত

খুলনা সিটি করপোরেশন পূর্ত বিভাগে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।


১. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সমমানের পদে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ৪০ বছর

চাকরির ধরন: অস্থায়ী

চাকরির স্থান: খুলনা

বেতন: ৫০,০০০ টাকা


২. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক, বিমা, সেক্টর করপোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: ৩৫ বছর

চাকরির ধরন: অস্থায়ী

চাকরির স্থান: ঢাকা

বেতন: ৩৫,০০০ টাকা


যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পদের নাম, প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজি), পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল/টেলিফোন নম্বর ও ই-মেইল, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাদা কাগজে আবেদন করে ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

মেয়র, খুলনা সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মেয়র, খুলনা সিটি করপোরেশন, নগর ভবন (সাধারণ প্রশাসনিক শাখা), খুলনা।

আবেদনের শেষ সময়: ২১ জুলাই  ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা