× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, নিয়োগ ঢাকায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১১:১৩ এএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১১:২২ এএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ‘ডাটা ম্যানেজমেন্ট অফিসার–কমিউনিটি বেজড সার্ভিল্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম : ডাটা ম্যানেজমেন্ট অফিসার–কমিউনিটি বেজড সার্ভিল্যান্স

পদসংখ্যা : ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইটি বা কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। হেলথ ইনফরমেটিকস, ইনফরমেশন ম্যানেজমেন্টে, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ডাটা সায়েন্স, অ্যাপ মেকিং, ড্যাশবোর্ড ও ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, অ্যাপ্লিকেশনসহ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে। ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনের সফটওয়্যার, যেমন আর, পাইথন, গো ডাটা, কোবো, এসপিএসএসের কাজ জানতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই

চাকরির ধরন : চুক্তিভিত্তিক (১২ মাস)

চাকরির স্থান : আইইডিসিআর, ঢাকা

বেতন : মাসিক ৮০ হাজার টাকা


যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১০ জুলাই,  ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা