প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১১:১৩ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১১:২২ এএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ‘ডাটা ম্যানেজমেন্ট অফিসার–কমিউনিটি বেজড সার্ভিল্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডাটা ম্যানেজমেন্ট অফিসার–কমিউনিটি বেজড সার্ভিল্যান্স
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইটি বা কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। হেলথ ইনফরমেটিকস, ইনফরমেশন ম্যানেজমেন্টে, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ডাটা সায়েন্স, অ্যাপ মেকিং, ড্যাশবোর্ড ও ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, অ্যাপ্লিকেশনসহ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে। ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনের সফটওয়্যার, যেমন আর, পাইথন, গো ডাটা, কোবো, এসপিএসএসের কাজ জানতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই
চাকরির ধরন : চুক্তিভিত্তিক (১২ মাস)
চাকরির স্থান : আইইডিসিআর, ঢাকা
বেতন : মাসিক ৮০ হাজার টাকা
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ১০ জুলাই, ২০২৪।