× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১২:৫৩ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৩:১১ পিএম

উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ছবি : সংগৃহীত

উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ছবি : সংগৃহীত

ডাক অধিদপ্তরের ১৩ তম গ্রেডের উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষায় ৭০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত ২৯ জুন উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৭৯১ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে এই লিংকে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা