প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৮:২৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৮:৪৯ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান
বিভাগ : মেইনটেন্যান্স (এইচভিএসি সিস্টেম)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/ভোকেশনাল/এইচএসসি পাস হতে হবে। ট্রেড কোর্স রেফ্রিজারেশন/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক/পাওয়ার/মেকানিক্যাল/ সংক্রান্ত সনদপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইচভিএসি, বৈদ্যুতিক এবং বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : নির্ধারিত নয়
চাকরির ধরন : ফুলটাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির স্থান : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ২০ জুলাই ২০২৪।