প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৪:০৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪ ১৫:০২ পিএম
সুইডেন দূতাবাসে চাকরির সুযোগ। ছবি : সংগৃহীত
সুইডেন দূতাবাস ‘মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম : মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘ বা এ ধরনের সংস্থায় একই ধরনের পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সরকারি অফিস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কূটনৈতিক মিশন সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। ভিসা ও মাইগ্রেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : উল্লেখ নেই
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
চাকরির ধরন : ফুলটাইম
চাকরির স্থান : সুইডেন দূতাবাস, ঢাকা
বেতন : দূতাবাসের নীতিমালা অনুযায়ী
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার (সর্বোচ্চ ৪০০ শব্দ), তিনটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনপত্র জমাদানের শেষ সময় : ২৫ জুন ২০২৪।