× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে রাশিয়া, থাকবে আবাসন সুবিধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৪ ১৩:৩৯ পিএম

সরকারিভাবে রাশিয়ার ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে। ছবি : সংগৃহীত

সরকারিভাবে রাশিয়ার ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেবে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে রাশিয়ার ভেযদা শিপবিল্ডিং কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: শিপ পেইন্টার

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: রাশিয়া যেতে প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

প্রার্থীর ধরন: পুরুষ

চাকরির স্থান: রাশিয়া

বেতন: ৫৪,০০০ টাকা

২. পদের নাম: শিপ আউটফিটিং অ্যাসেম্বেলার

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: রাশিয়া যেতে প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

প্রার্থীর ধরন: পুরুষ

চাকরির স্থান: রাশিয়া

বেতন: ৬০,০০০ টাকা

৩. পদের নাম: শিপ হাল ফিটার

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: রাশিয়া যেতে প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

প্রার্থীর ধরন: পুরুষ

চাকরির স্থান: রাশিয়া

বেতন: ৬৬,০০০ টাকা

৪. পদের নাম: শিপ পাইপ ফিটার

চাকরির শর্ত

চাকরির চুক্তি এক বছরের, তবে এটি নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল তিন মাস। প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।

খাবার কর্মীর নিজ ব্যবস্থাপনায়। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। (ঠান্ডা/অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সংগত হবে)। অন্যান্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

সার্ভিস চার্জ

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া মেডিকেল ফি বাবদ ২ হাজার টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ ১০ হাজার ২০০ টাকাসহ আনুষঙ্গিক অন্যান্য ফি জমা দিতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সব ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই রেজিস্ট্রেশন লিংকে আবেদন করে ১০০ টাকা ফি জমা দিতে হবে এবং ফি জমার রশিদ সংগ্রহ করতে হবে। ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমাদানের শেষ সময়: ০৪ জুন ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা