× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিয়েতনামে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১০:৫১ এএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১১:০৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ মে) ভোরের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর একটি চাপা গলির ভেতর পাঁচ তলা ওই ভবনটি থেকে ফায়ারফাইটাররা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভবনটির নিচতলায় বৈদ্যুতিক বাইসাইকেল বিক্রি ও মেরামতের দোকান রয়েছে। ওই দোকানের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।

তবে জননিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হতাহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা