× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৪ ১৫:১৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ১৫:৫১ পিএম

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। ছবি : সংগৃহীত

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ মে) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্নীতি বিষয়ক একটি আইনের অধীনে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বিবৃতিতে বলেছেন, ‘আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং সরকারি প্রতিষ্ঠান ও এর প্রক্রিয়ার ওপর জনগণের আস্থাকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে। তিনি বাংলাদেশে তার ভাইকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেছেন। আর তা করতে গিয়ে তিনি দুর্নীতিতে জড়িয়েছেন। তিনি অন্যায়ভাবে সামরিক খাতে চুক্তি প্রদান নিশ্চিত করতে তার ভাইদের সঙ্গে কাজ করেছেন। তা ছাড়াও নিজের ব্যক্তিগত লাভের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছেন।’ 

বিবৃতিটিতে মিলার আরও বলেছেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে তার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের সরকারি পরিষেবাগুলোকে আরও স্বচ্ছ ও সাশ্রয়ী করতে, ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশকে উন্নত করতে এবং অর্থপাচার ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা তৈরিতে সহায়তা করার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।’

২০২১ সালে আজিজ আহমেদ সেনাপ্রধানের পদ থেকে অবসরগ্রহণ করেছিলেন। 

সূত্র : আনাদলু,  জিও নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা