× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ১২০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ১৯:২১ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের অবশিষ্টাংশ। শনিবার (১৮ মে) আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ থেকে তোলা। ছবি : সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের অবশিষ্টাংশ। শনিবার (১৮ মে) আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ থেকে তোলা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে দুই দিনের ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার (১৭ মে) ও শনিবারের বৃষ্টিপাত ও বন্যায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্মকর্তারা।  

সংস্কৃতি ও তথ্য বিষয়ক প্রাদেশিক পরিচালক শামসুদ্দিন মোহাম্মদী বলেছেন, ফারইয়াব প্রদেশের বেলচরাঘ, চেহালগাজী ও কারগান জেলায় শনিবার রাতে আকস্মিক বন্যা আঘাত হেনেছে। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছে।  অন্তত ৩০০টি বাড়ি ধ্বংস হয়েছে।’ 

মোহাম্মদী আরও বলেন, ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

অন্য আরেক কর্মকর্তা জানিয়েছেন, প্রদেশটিতে একই দিনে দিনেরবেলা বন্যায় ১৮ জন নিহত হয়েছে।  

রবিবার ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস বলেছেন,‘ঘোর প্রদেশে শুক্রবার ও শনিবারের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।’ 

ঘোরের তথ্য বিভাগের প্রধান মাওলাউই আব্দুল হাই জাইম জানিয়েছেন, প্রদেশটির রাজধানী ফিরোজ কোহতে ২ হাজার বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪ হাজার বসতি। ২ হাজারেরও বেশি দোকান পানিতে তলিয়ে গেছে। 

গত সপ্তাহে, তালেবানের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় বলেছিল, আফগানিস্তানের উত্তরাঞ্চলে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। কিন্তু শুক্রবার ও শনিবারের নতুন করে হওয়া বন্যার ফলে দেশটিতে বন্যায় মোট নিহতের সংখ্যা প্রায় ৪৫০ জনে এসে দাঁড়িয়েছে।

আফগানিস্তান একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জাতিসংঘ আফগানিস্তানকে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করে। 

সূত্র : সিনহুয়া, আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা