× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র : পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৩:৪৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৬:১৬ পিএম

প্রেসিডেন্ট সাই​ইং-ওয়েনের সাথে বৈঠকে স্পিকার ন্যান্সি পেলোসি

প্রেসিডেন্ট সাই​ইং-ওয়েনের সাথে বৈঠকে স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, আমেরিকা সবসময় তাইওয়ানের পাশে থাকবে। তাইওয়ানের প্রতি আমেরিকার এ অটল সমর্থন প্রকাশ করতেই পেলোসি ও তার সঙ্গীদের এ সফর বলে জানান তিনি। আজ বুধবার তাইপেই-এ দেশটির প্রেসিডেন্ট সাই​ইং-ওয়েনের সঙ্গে বৈঠকে তিনি এসব বলেন। খবর আল-জাজিরার।

এ সময় পেলোসি জানান, ওয়াশিংটন চায় তাইওয়ান প্রণালীতে এখন যে ধারাবাহিকতা আছে তা যেন অব্যাহত থাকে। তাইওয়ানে বলপ্রয়োগের ঘটনা ঘটুক সেটাও তারা চায় না বলে উল্লেখ করেন।

অন্যদিকে, আজকের এ বৈঠকে মার্কিন সমর্থনের জন্য কৃতজ্ঞতার প্রতীক হিসেবে প্রেসিডেন্ট সাই, পেলোসিকে তাইওয়ানের অন্যতম শীর্ষ বেসামরিক সম্মাননা দ্য অর্ডার অফ প্রোপিটিস ক্লাউডস প্রদান করেন।

পেলোসি তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র চায় তাইওয়ান নিরাপত্তার অধিকারসহ স্বাধীনতা লাভ করুক এবং এ থেকে তারা কখনো পিছপা হবেন না।

প্রবা/ এনএস/ম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা