× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝ আকাশে ইঞ্জিনে আগুন

ইন্দোনেশিয়ায় বিমানের জরুরি অবতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৩:৪৭ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৪:১০ পিএম

একটি ইঞ্জিনে আগুন লাগা গারুদা ইন্দোনেশিয়ার বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি ভূমিতে অবতরণ করছে। ছবি : সংগৃহীত

একটি ইঞ্জিনে আগুন লাগা গারুদা ইন্দোনেশিয়ার বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি ভূমিতে অবতরণ করছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাতীয় বিমান পরিচালিত যাত্রীবাহী একটি  বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে। বুধবার (১৫ মে) এ ঘটনা ঘটে

ইন্দোনেশিয়ার মাকাসার শহরের একটি বিমানবন্দর থেকে ৪৬৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনায় যাচ্ছিল গারুদা ইন্দোনেশিয়ার বিমানটি। 

গারুদা ইন্দোনেশিয়া বলেছে, ‘বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি এর একটি ইঞ্জিনে আগুন দেখতে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে ফিরে আসে বলে জানিয়েছে। হজযাত্রীসহ ৪৫০ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যকেই নিরাপদে বের করে আনা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।’

বিমান দুর্ঘটনার তথ্য মূল্যায়নকারী প্রতিষ্ঠান জেএসিডিইসির সামাজিকমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বিমানটি উড্ডয়নের সঙ্গে সঙ্গে ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হচ্ছে।

গারুদার প্রেসিডেন্ট-ডিরেক্টর ইরফান সেটিয়াপুত্র বলেছেন, ‘একটি ইঞ্জিনে আগুনের স্ফূলিঙ্গ দেখা যাওয়ার পরে ইঞ্জিনের সমস্যার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে পাইলট ইন কমান্ড এ সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই দিনই বিকল্প ফ্লাইটে ওঠার আগে ওই ফ্লাইটের যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ঘটনার তদন্ত চলছে।’ 

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, ১৯৪৫ সাল থেকে দ্বীপপুঞ্জের দেশটিতে ১০৬টি বেসামরিক বিমান দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। যাতে ২ হাজার ৩০৫ জন নিহত হয়েছে।

চলতি বছরের ২৫ জানুয়ারি বাটিক এয়ারের একটি ফ্লাইটের পাইলট ও কো-পাইলট মাঝ আকাশে ২৮ মিনিটের জন্য ককপিটে ঘুমিয়ে পড়েছিলেন। বিমানটির যাত্রাপথও খানিকটা পরিবর্তিত হয়ে গিয়েছিল। 

সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা