× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজার খান ইউনিসে গণকবর থেকে ৫০ জনের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১৬:৪০ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ১৮:০২ পিএম

গণকবর থেকে মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা। রবিবার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের ভিতরে। ছবি : সংগৃহীত

গণকবর থেকে মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা। রবিবার গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের ভিতরে। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতর একটি গণকবর থেকে ৫০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। 

প্রায় দুই মাস আগে হাসপাতালে ইসরায়েলি আগ্রাসনের সময় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গণকবর দেওয়া হয়। 

উদ্ধার হওয়া মরদেহগুলো বিভিন্ন বয়সের ব্যক্তিদের। বেশিরভাগ মরদেহই নারী ও শিশুর।  

গণমাধ্যমসূত্রে জানা গেছে, ইসরায়েলি দখলদার বাহিনী শহরটি থেকে সেনা প্রত্যাহার করার পর এখন পর্যন্ত দেড় শতাধিক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে গণকবর থেকে। 

বর্তমানে, খান ইউনিসে ইসরায়েলি হামলা ও শহরটিতে পরবর্তী গণহত্যার পরে আনুমানিক ৫০০ জন নিখোঁজ রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। সেখানে প্রায় ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে।

সূত্র : ওয়াফা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা