× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে একটি ভুল পদক্ষেপ দূরে বিশ্ব : জাতিসংঘপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৭:৪১ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৭:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে বিশ্ব কেবল একটি ভুল পদক্ষেপ দূরে রয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘপ্রধান অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের পর এমন বিদজ্জনক অবস্থা এর আগে কখনও দেখা যায়নি। খবর আলজাজিরার।

সোমবার পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক মুক্ত বিশ্ব অর্জনের লক্ষ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারবিরোধী চুক্তি (এনপিটি) নিয়ে বৈঠকের উদ্বোধনী দিনে এই ভয়াবহ সতর্কতা জারি করেন গুতেরেস। এর মধ্য দিয়ে ৫০ বছরের পুরনো এ চুক্তিটি নিয়ে ফের আলোচনা শুরু হলো। 

বিশ্বের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ‘মানবতা পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে একটি মাত্র ভুল বোঝাবুঝি, একটি মাত্র ভুল পদক্ষেপ দূরে রয়েছে’ বলে উল্লেখ করেন গুতেরেস। তিনি বলেন, এই বৈঠকটি এমন একটি সুযোগ যা নির্দিষ্ট কিছু বিপর্যয় এড়াতে সাহায্য করবে এবং মানবতাকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের দিকে নতুন পথে নিয়ে যাবে।

গুতেরেস সতর্ক করে বলেন, ভূ-রাজনৈতিক অস্ত্রগুলো নতুন পর্যায়ে পৌঁছে গেছে। কারণ বিশ্বজুড়ে অস্ত্রাগারে প্রায় ১৩ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। এবং দেশগুলো ‘মিথ্যা নিরাপত্তা’র নামে এই ‘প্রাণঘাতী অস্ত্র’ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরান তার পারমাণবিক কর্মসূচিতে লাগাম টেনে ধরার লক্ষ্যে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার চুক্তিটি গ্রহণ করতে ‘হয় অনিচ্ছুক কিংবা অক্ষম।’

আর রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনে পারমাণবিক ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে।

ব্লিঙ্কেন আরও বলেন, রুশ বাহিনী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর ‘কারও হস্তক্ষেপের বিপরীতে কড়া জবাব দেওয়ার’ হুমকি দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

অথচ ১৯৯৪ সালে সোভিয়েত যুগের পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করার সময় ইউক্রেনকে তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতার আশ্বাসের বিপরীতে রাশিয়া দেশটিতে আক্রমণ শুরু করেছে। অন্যদিকে দেশগুলোকে এ রকম হামলা এবং আগ্রাসন থেকে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের গুরুত্ব বাড়িয়ে তুলছে বলে জানান ব্লিঙ্কেন।

/এনএস/জেআই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা