× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলে তেহরানের হামলার নিন্দা বাইডেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১১:৫৩ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ১২:০৩ পিএম

ইরান হামলা শুরু করার পর প্রেসিডেন্ট জো বাইডেনকে তার জাতীয় নিরাপত্তা দল এ বিষয়ে ব্রিফ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে। ছবি : সংগৃহীত

ইরান হামলা শুরু করার পর প্রেসিডেন্ট জো বাইডেনকে তার জাতীয় নিরাপত্তা দল এ বিষয়ে ব্রিফ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েরের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার পরপরই এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সবচেয়ে কঠোর ভাষায় হামলার নিন্দা জানাই।’

বাইডেন জানান, ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের বাহিনী ইসরায়েলকে ‘ইরানের ছোড়া প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করতে সহায়তা করেছে। 

বাইডেন বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, নজিরবিহীন হামলা প্রতিহত করতে ও পরাজিত করতে ইসরাইল অসাধারণ সক্ষমতা দেখিয়েছে।’ 

যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ওপর হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন বাইডেন। তিনি আরও বলেন, ‘শনিবার যুক্তরাষ্ট্রের বাহিনী বা স্থাপনার ওপর ইরান কোনো হামলা করেনি। তবুও আমরা সব ধরনের হুমকির বিষয়ে সতর্ক থাকব।’

বাইডেন আরও জানান, ‘ইরানের নির্লজ্জ হামলার’ বিষয়ে ঐক্যবদ্ধ কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে রবিবার (১৪ এপ্রিল)  জি-৭ নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন তিনি। 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ‘বাইডেন ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য অংশীদার ও মিত্রদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা জানিয়েছেন, তারা ইসরায়েলকে আরও সহায়তা প্রদান ও  ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আইনের খসড়া তৈরি করছেন।

যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ অন্যান্য দেশও ইরানের হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

সূত্র : বিবিসি, আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা