× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন চার বাংলাদেশি

যুক্তরাষ্ট্র সংবাদদাতা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১০:৫০ এএম

আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১১:০২ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী চার বাংলাদেশি। ছবি; সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী চার বাংলাদেশি। ছবি; সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চার বাংলাদেশি প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর পদে শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর পদে মো. মাসুদুর রহমান ও নিউ হ্যাম্পশায়ারে প্রতিনিধি পরিষদের সদস্য পদে আবুল খান।  

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান নাগরিক ভোট দেন।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ভোট হয়। এ ছাড়াও ৩৬টি স্টেটে গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইন সভায়ও নির্বাচন হয়।

জর্জিয়া অঙ্গরাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়েছেন নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেটে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন মো. মাসুদুর রহমান। তারা সবাই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, নিউ হ্যাম্পশায়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান। চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে আনন্দিত প্রবাসীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা