প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১১:২৩ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২২ ১১:২৮ এএম
আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি
আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলায় নিহত হন তিনি। এই হত্যা মিশন পরিচালনা করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিবিসির অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মিশন সফল দাবি করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আল কায়দার ওসামা বিন লাদেন ও জাওয়াহিরি মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ছক এঁটেছিল। আমরা তাদের শেষ করতে পেরেছি।
এর আগেও কয়েকবার জাওয়াহিরিকে হত্যার গুজব ছড়িয়েছিল।