× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্কোয় কনসার্টে হামলা : সম্পৃক্ততা অস্বীকার ইউক্রেনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৪ ১৪:৫৭ পিএম

হামলায় ভুক্তভোগীদের হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যাচ্ছে। শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলের সামনে। ছবি : সংগৃহীত

হামলায় ভুক্তভোগীদের হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যাচ্ছে। শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলের সামনে। ছবি : সংগৃহীত

রাশিয়ার মস্কোর উপকণ্ঠের শহরে অবস্থিত ক্রাসনোগরস্কের ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই।

শুক্রবার (২২ মার্চ) টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় পোডোলিয়াক বলেন, ‘সোজাসুজি বলি– এ হামলার সঙ্গে ইউক্রেনের একেবারেই কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী ও দেশ হিসেবে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে আমাদের পূর্ণ মাত্রায় সর্বাত্মক যুদ্ধ চলছে। আর যাই হোক না কেন, সব কিছুর ফয়সালা হবে যুদ্ধক্ষেত্রের ময়দানে।’

শুক্রবার রাতে মস্কোর ক্রকাস সিটি হলেকনসার্ট চলাকালে পাঁচ বন্দুকধারী হামলা চালায়। রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় নিহত হন ৬০ জন। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে দায় স্বীকার করে আইএস। পরে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা