× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনূসের প্রতি হয়রানি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে : সিনেটর ডিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১১:০৭ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১২:৪৬ পিএম

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির হুইপ ডিক ডারবিন। ছবি : সংগৃহীত

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির হুইপ ডিক ডারবিন। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি হয়রানি বন্ধ করতে ফের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির হুইপ ডিক ডারবিন। তিনি সিনেটের আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইউনূসের প্রতি প্রতিহিংসামূলক হয়রানি বন্ধ না হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হতে পারে বলেও সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ রাজনীতিবিদ।

বুধবার (১৩ মার্চ) ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করে এ মন্তব্য করেন ডিক ডারবিন। সমাজমাধ্যম এক্সের পাশাপাশি নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে এ মতটি প্রকাশ করেছেন তিনি।

সিনেটর ডারবিন লিখেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্য দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ায় আমি বাংলাদেশের প্রশংসা করি। কিন্তু ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা অবসানের ব্যর্থতা দুই দেশের অংশীদারিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিক ডারবিন তার ওয়েবসাইটে লিখেছেন, গত এক দশকে ড. ইউনূসের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা করা হয়েছে, যার বেশির ভাগই প্রমাণ করা যায়নি। ইউনূসকে হয়রানি বন্ধ করতে ১০০ জনের বেশি নোবেলজয়ী ও বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বিবৃতি দিয়েছেন। এসব ব্যক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন।

এদিকে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় নিয়মিত উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সোমবারও (১১ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা