× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাংদের চাপে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১১:৩৬ এএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১১:৪৮ এএম

হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। ছবি : সংগৃহীত

হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। ছবি : সংগৃহীত

হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গায়ানার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (সিসি) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলি এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১১ মার্চ) হাইতির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জ্যামাইকায় জরুরি বৈঠক করেন সিসির নেতারা। এ সময় অ্যারিয়েল হেনরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইরফান আলি। 

হাইতিতে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে সহিংসতা বাড়তে থাকায় দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটির কিছু অত্যন্ত প্রভাবশালী গ্যাং হেনরির পদত্যাগ দাবিতে কিছুদিন ধরে রাস্তায় নামছে। এ অবস্থায় বিদেশ সফরে থাকা হেনরি দেশে ফিরতে পারছেন না।

হেনরি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন। ২০২১ সালের জুলাইয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিহত হওয়ার পর থেকেই দেশের নেতৃত্ব দিয়ে আসছেন হেনরি।

জ্যামাইকার রাজধানী কিংস্টনে বৈঠকের পর ইরফান আলি বলেন, আমরা তার (অ্যারিয়েল হেনরি) পদত্যাগের বিষয়টি জানতে পেরেছি। একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কাউন্সিল প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণের বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা