× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাপুর দিয়ে পেলোসির এশিয়া সফর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৪:৫৩ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৫:৫৭ পিএম

ন্যান্সি পেলোসি

ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে দেশটির কংগ্রেসের একটি প্রতিনিধিদল এশিয়া সফর শুরু করেছে। পেলোসি তাইওয়ানে যাবেন কিনা, এটা নিয়ে টানটান উত্তেজনার মধ্যে সোমবার (১ আগস্ট) সিঙ্গাপুর দিয়ে মার্কিন সরকারের উচ্চ পর্যায়ের এ সফর শুরু হয়। এ কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। খবর সিএনএনের।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের সফরে দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন পেলোসি। এ ছাড়া মার্কিন এ প্রতিনিধিদলে আমেরিকান চেম্বার অব কমার্সের নেতারাও রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে।

পেলোসির এশিয়ার সফর শুরুর আগে তার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্পিকার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফর করবেন। তার এ সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য, করোনা ব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গুরুত্ব পাবে।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষে জানানো হয়েছিল, এ সফরে তাইওয়ান যাবেন স্পিকার। এরপরই কড়া বার্তা দেয় চীন। তবে সর্বশেষ স্পিকার দপ্তরের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তাইওয়ান সফরের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

তাইওয়ানকে সব সময় নিজেদের অংশ মনে করে থাকে চীন। এখন পেলোসি যদি তাইওয়ান সফর করেন তাহলে ১৯৯৭ সালের পর তিনিই হবেন আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা যিনি তাইপে সফর করছেন। ১৯৯৭ সালে সেই সময়কার প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছিলেন তবে তিনি ক্ষমতাসীন দলের স্পিকার ছিলেন না।

প্রবা/এইচকে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা