প্রবা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৩:১৪ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৩:৩১ পিএম
রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি এফ-১৫এস ফাইটার জেট।
সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্সের একটি এফ-১৫এস ফাইটার জেট দেশটির কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটির প্রশিক্ষণ গ্রাউন্ডে কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে সৌদি প্রেস এজেন্সি সোমবার (৭ নভেম্বর) ভোরে জানিয়েছে, গত রবিবার রাতে মহড়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, বিমানের দুই ক্রু নিরাপদে বের হতে পেরেছেন এবং তারা কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির সম্মুখীন হননি।
আল-মালিকি আরও বলেন, একটি কমিটি দুর্ঘটনাটির তদন্ত করছে।
এফ-১৫এস ঈগল হলো একটি দুই ইঞ্জিনবিশিষ্ট কৌশলগত যুদ্ধবিমান, যা সব আবহাওয়ার উপযোগী।
বিমানটির কারিগরি ডিজাইন করেছিলেন ম্যাকডোনেল ডগলাস।