× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহড়ার সময় সৌদির ফাইটার জেট বিধ্বস্ত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৩:১৪ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৩:৩১ পিএম

রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি এফ-১৫এস ফাইটার জেট।

রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি এফ-১৫এস ফাইটার জেট।

সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্সের একটি এফ-১৫এস ফাইটার জেট দেশটির কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটির প্রশিক্ষণ গ্রাউন্ডে কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে সৌদি প্রেস এজেন্সি সোমবার (৭ নভেম্বর) ভোরে জানিয়েছে, গত রবিবার রাতে মহড়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, বিমানের দুই ক্রু নিরাপদে বের হতে পেরেছেন এবং তারা কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির সম্মুখীন হননি। 

আল-মালিকি আরও বলেন, একটি কমিটি দুর্ঘটনাটির তদন্ত করছে।

এফ-১৫এস ঈগল হলো একটি দুই ইঞ্জিনবিশিষ্ট কৌশলগত যুদ্ধবিমান, যা সব আবহাওয়ার উপযোগী। 

বিমানটির কারিগরি ডিজাইন করেছিলেন ম্যাকডোনেল ডগলাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা