আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৩:৩১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৫:৪০ পিএম
ইউক্রেন বন্দরে শস্যবহনকারী প্রথম জাহাজ
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায় কিয়েভের। সম্প্রতি দেশটির শস্য নির্বিঘ্নে রপ্তানির জন্য মস্কোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে দেশটি। সেই চুক্তির অধীনে ২৬ টন শস্যবহনকারী প্রথম জাহাজটি ইউক্রেনের বন্দর ত্যাগ করেছে। খবর বিবিসির।
স্থানীয় সময় সোমবার ভোরে ওডেসার দক্ষিণ বন্দর থেকে জাহাটি যাত্রা শুরু করে জানিয়েছে তুর্কি ও ইউক্রেনীয় কর্মকর্তারা।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই দেশটির বন্দগুলো অবরুদ্ধ করে রাখে। যার কারণে বিশ্ব জুড়ে খাদ্য সংকট তৈরি হয়। তবে দুদেশের চুক্তির মাধ্যমে শস্য রপ্তানী শুরু হলে এ সংকট কিছুটা ঘুছে যাবে বলে আশা কর্তৃপক্ষের।
জাহাজ বন্দর ত্যাগ করার আগেজারি করা এক বিবৃতিতে তুরস্ক বলে, সিয়েরা লিওন- এর পতাকাবাহী জাহাজটি লেবাননে নোঙর করবে। এছাড়া আগামী সপ্তাহগুলিতে আরও চালানের পরিকল্পনা করা রয়েছে বলেও উল্লেখ কার হয়।
চুক্তির অধীনে স্থাপিত ইস্তাম্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র বলেছে যে জাহাজটি প্রায় ২৬ হাজার টন ভুট্টা বহন করছে। জাহাজটি ২ আগস্ট পরিদর্শনের জন্য তুর্কি জলসীমায় পৌঁছাবে বলে ঠিক আশা করা হয়েছে।
ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ তার ফেসবুকে লিখেন, আজ ইউক্রেন তার অংশীদারদের সাথে নিয়ে বিশ্বের ক্ষুধা নিবারণে আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বন্দরগুলো চালু হওয়অর মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে কমপক্ষে ১০০ কোটি বৈদেশিক মুদ্রা রাজস্ব প্রদান করবে, এ ছাড়া কৃষি খাতের জন্য আগামী বছরের পরিকল্পনা করার সুযোগ দেবে।
প্রবা/এনএস