× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের নামে জুতার ব্র্যান্ড উদ্বোধন করলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম

নিজের ব্র্যান্ডের জুতা হাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফিলাডেলফিয়ার জুতা বিষয়ক বিশ্বের বৃহত্তম মেলা ‘স্নিকার কন’-এ। ছবি : সংগৃহীত

নিজের ব্র্যান্ডের জুতা হাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফিলাডেলফিয়ার জুতা বিষয়ক বিশ্বের বৃহত্তম মেলা ‘স্নিকার কন’-এ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের নামে জুতার ব্র্যান্ড চালু করেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ফিলাডেলফিয়ার ‘স্নিকার কন’-এ তিনি ব্র্যান্ডটির উদ্বোধন করেছেন। 

‘স্নিকার কন’ যুক্তরাষ্ট্রে স্নিকার ভক্তদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেলা। বিশ্বের বৃহত্তম এ স্নিকার মেলায় ট্রাম্পের আকস্মিক উপস্থিতিতে দর্শকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাদের ট্রাম্পের নামে স্লোগান দিতে দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পকে নিজের ব্র্যান্ডের একজোড়া সোনালি রঙের জুতা হাতে দেখা যায়। স্নিকারটির পেছনের অংশে যুক্তরাষ্ট্রের পতাকা রয়েছে। ডানপাশে রয়েছে ইংরেজিতে লেখা ‘টি’ বর্ণ। 

ভক্তদের প্রতিক্রিয়া দেখে ট্রাম্প বলেন, ‘সবার মধ্যে ব্যাপক আবেগ কাজ করছে। ১২ থেকে ১৩ বছর ধরে আমি স্নিকার বাজারে আনার কথা ভাবছি। আমার বিশ্বাস, এ ব্র্যান্ডটি বড় ধরনের সাফল্য পাবে।’ অনুষ্ঠানে সবাইকে ভোট দিতে কেন্দ্রে যেতে আহ্বান জানান ট্রাম্প। 

ট্রাম্পের ব্র্যান্ডের একজোড়া জুতা অনলাইনে ৩৯৯ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ হাজার টাকা) বিক্রি হচ্ছে। 

শুক্রবারে (১৬ ফেব্রুয়ারি) ট্রাম্পকে তার সম্পত্তির প্রকৃত মূল্য নিয়ে মিথ্য তথ্য দেওয়া বিষয়ক মামলায় প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। এর পরের দিনই জুতার ব্র্যান্ড উদ্বোধন করলেন ৭৭ বছর বয়সি যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন ট্রাম্প। 

সূত্র : বিবিসি, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা