× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যতদ্রুত সম্ভব নির্বাচনের প্রতিশ্রুতি সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল । ছবি: সংগৃহীত

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল । ছবি: সংগৃহীত

উত্তরসূরি বাছাইয়ে এবার দ্রুত নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল। তার বিলম্বিত নির্বাচনের প্রচেষ্টাকে উচ্চ আদালত অসাংবিধানিক বলে রায় দেওয়ার পর পরই এই ঘোষণা এলো। 

দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সাল। চলতি মাসের ২৫ তারিখে দেশটিতে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই সূচি অনুসারে শুরু হয় প্রচারও। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই নির্বাচন পিছিয়ে ডিসেম্বরে নেওয়ার আদেশ (ডিক্রি) জারি করেন প্রেসিডেন্ট সাল। এতে বেশিরভাগ প্রার্থীই তাদের নির্বাচনী প্রচার চালানো থেকে বিরত ছিলেন।

প্রেসিডেন্টের ভোটের তারিখ পেছানোর ওই সিদ্ধান্ত তীব্র বিরোধিতার মুখে পড়ে। প্রতিবাদে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। এ ছাড়া সালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অভিযোগ করেছিলেন বিরোধী রাজনৈতিকরা।

গেল বৃহস্পতিবার প্রেসিডেন্ট সালের ওই আদেশ বাতিল করেন আদালত। সেই সঙ্গে সংসদে পাস হওয়া বিতর্কিত একটি বিলটিও বাতিল করা হয়েছে, যা রাষ্ট্রপতির আদেশকে (ডিক্রি) সমর্থন করেছিল।  

সালকে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নে এবং পশ্চিম আফ্রিকার সংস্থা ইকোওয়াস আহ্বান জানিয়েছে।প্রেসিডেন্সির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সাল আদালতের রায় মেনে চলবেন।

নির্বাচনে দেশটির একমাত্র নারী প্রার্থী আন্তা বাবাকার বলেছেন, তারা তাদের সাংবিধানিক কাউন্সিল নিয়ে খুব গর্বিত। এটা প্রমাণ করে তাদের দেশে কিছুটা হলেও গণতন্ত্র এবং ন্যায় অবশিষ্ট আছে।

পশ্চিম আফ্রিকার এটিই একমাত্র দেশ যেখানে এখনও সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেনি। 

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা