× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয়দলীয় জোট

পাকিস্তানে প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ, প্রেসিডেন্ট জারদারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৩ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২১ এএম

শাহবাজ শরিফ (বাঁয়ে) ও আফিস আলি জারদারি। ছবি : সংগৃহীত

শাহবাজ শরিফ (বাঁয়ে) ও আফিস আলি জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) শরিকে সরকার গঠনে সম্মত হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। প্রেসিডেন্ট হচ্ছেন পিপিপির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

এ সরকারে যোগ দিচ্ছে আরও চার রাজনৈতিক দল। সেগুলো হলো এমকিউএমপি, পিএমএল-কিউ, আইপিপি ও বিএপি।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, নওয়াজ নিজেই শাহবাজকে এ জোট সামলানোর দায়িত্ব দিয়েছেন।

এর আগে পিএমএল-এনকে প্রধানমন্ত্রী নির্বাচনে সহায়তা করার ঘোষণা দেন

পিপিপিপ্রধান বিলাওয়াল ভুট্টো মঙ্গলবার জানান, তার দল পিএমএল-এন দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে। তবে তিনি একই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে তার পিতা আসিফ আলি জারদারির নাম প্রস্তাব করেন। ফলে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফা প্রেসিডেন্টের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

জিও টিভি জানিয়েছে, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রে সরকার গঠনের জন্য এক হয়েছে পাকিস্তানের ছয় রাজনৈতিক দল। দেশটির সাবেক সরকার পিডিএমের আদলেই নতুন সরকার গঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হুসেনের বাসভবনে দলীয় প্রধানদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরবর্তী জোট সরকারের জন্য ছয়দলীয় জোটের ঘোষণা দেন আসিফ আলি জারদারি। তিনি বলেন, একসঙ্গে সরকার পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

এত দিন বিলাওয়ালের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহের বিষয়ে যেসব খবর বেরিয়েছিল তা মিথ্যা প্রমাণিত হলো তার ওই বক্তব্যের মধ্য দিয়ে। তবে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার পিতার নাম প্রস্তাব করেন। তিনি বলেন, আমি চাই আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট করা হোক। কারণ পাকিস্তান যখন জ্বলছে, তখন একমাত্র তিনিই এ আগুন থামানোর ক্ষমতা রাখেন।

এদিকে এক সূত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট পদ ছাড়াও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর পদের দিকেও নজর রয়েছে পিপিপির। দলটিকে এসব দাবিতে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে পিএমএল-এন। তাই বড় কোনো পরিবর্তন না হলে পাকিস্তান পিএমএল-এন দলের প্রধানমন্ত্রী ও পিপিপি দলের প্রেসিডেন্ট পেতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী না হলেও রাজনীতি থেকে দূরে সরছেন না নওয়াজ। বুধবার তার মেয়ে ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ জানান, রাজনীতিতে সক্রিয় থাকবেন তার পিতা। এক এক্স পোস্টে তিনি বলেন, নওয়াজ আগামী পাঁচ বছর শুধু সক্রিয়ভাবে রাজনীতিই করবেন না, তিনি পাঞ্জাব ও কেন্দ্রে পিএমএল-এন সরকারের সব ইস্যু দেখবেন। মারিয়াম আরও বলেন, শাহবাজ শরিফ ও আমি নওয়াজেরই সৈনিক। আমরা তার আদেশ, নেতৃত্ব ও তত্ত্বাবধানে কাজ করব।

সূত্র : জিওনিউজ, দ্য ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা