× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে মাহসা আমিনির চাচাকে ৫ বছর কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৪ এএম

মাহসা আমিনি নিহত হওয়ার পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষের দিকে তেহরানে। ছবি : সংগৃহীত

মাহসা আমিনি নিহত হওয়ার পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষের দিকে তেহরানে। ছবি : সংগৃহীত

ইরানে ২০২২ সালে পুলিশি হেফাজতে নিহত মাহসা আমিনির চাচাকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। 

হেনগাও গ্রুপ ও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সাকেজের বিপ্লবী আদালত মাহসা আমিনির চাচা সাফা এলিকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দিয়েছে। 

এলির বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামেনিকে অপমান করেছেন। সরকারবিরোধী বিক্ষোভ ও তৎপরতায় অংশ নিয়েছেন। 

এলির কারাদণ্ডের কিছু অংশ স্থগিত করা হয়েছে। তাকে এখন তিন বছর ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এলির পারিবারিক আইনজীবী সালেহ নিকবখতকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে। 

নারীদের পোশাকের কড়া নিয়ম লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনিকে ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করে ইরানের  নৈতিকতা পুলিশ। গ্রেপ্তারের তিন দিনের মাথায় পুলিশ হেফাজতে ২২ বছর বয়সি মাহসার মৃত্যু হয়। মাহসার মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভ কয়েক মাস চলে। এতে কয়েক শত মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে কয়েক ডজন নিরাপত্তা কর্মীও রয়েছে। গ্রেপ্তার হয় কয়েক হাজার সাধারণ মানুষ। 

মানবাধিকার সংস্থাগুলোর দাবি,  বিক্ষোভসংক্রান্ত মামলায় নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছি। 

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা