× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জর্ডানে ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত

আমেরিকার হৃদয় আজ দুঃখ ভারাক্রান্ত : বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ০১:১০ এএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১০:৪৬ এএম

জো বাইডেন। সংগৃহীত ছবি

জো বাইডেন। সংগৃহীত ছবি

সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা অভিযান শুরুর পর এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে দাবি করেছেন, ‘ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলো’ এ হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আজ আমেরিকার হৃদয় দুঃখভারাক্রান্ত। সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের পছন্দমতো উপায়ে হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে।’

হামলায় নিহত তিন সেনাকে ‘দেশপ্রেমিক’ অভিহিত করেছেন জো বাইডেন। বলেছেন, ‘আমরা তাদের পরিবারের প্রতি আমাদের পবিত্র দায়িত্ব পালন করে যাব। আমরা তাদের বীরত্ব ও সম্মানের মূল্য দেওয়ার চেষ্টা করব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের যে প্রতিশ্রুতি ছিল তা আমরা ধরে রাখব।’

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সংঘাত শুরুর পর এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় দেশটির সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী তাদের কোনো সদস্যের হতাহতের খবর দেয়নি।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা